ডিজিটালের জন্য আরো এক বছর সময় পাবেন ক্যাবল অপারেটররা
ডিজিটালের জন্য আরো এক বছর সময় পাবেন ক্যাবল অপারেটররা। রোববার (২৩ ফেব্রুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্যাবল সংযোগে ডিজিটালাইজেশন বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ক্যাবল অপারেটর সিস্টেম ডিজিটাল করা হলে সরকার ক্যাবল অপারেটরদের কাছ থেকে বছরে ১০ থেকে ১২ কোটি টাকার ভ্যাট পাবে। যেটা এখন পাচ্ছে না। এ কারণে আমরা ঠিক করেছি একটি সময় সীমা নিধারণ করে দেওয়া হবে। সে সময়ের মধ্যে অপারেটিং সিস্টেম ডিজিটাল করতে হবে। আর যারা করতে ব্যর্থ হবেন তাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হবো।
তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে টিভি গ্রাহক আছে প্রায় সাড়ে ৪ কোটি। কিন্তু কেবল অপারেটররা গ্রাহকসংখ্যা কম দেখাচ্ছে। এতে সরকার বছরে ১০ থেকে ১২ হাজার কোটি টাকার ভ্যাট থেকে বঞ্চিত হচ্ছে। কেবল অপারেটর জিজিটালাইজড না হওয়ায় সরকার এ রাজস্ব হারাচ্ছে।’